নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবালকে টপকে দ্বিতীয়স্থানে উঠেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পরে সিরিজের শেষ ম্যাচে সাকিব আল হাসানকে টপকে বর্তমানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার শীর্ষে ডান হাতি এই ব্যাটসম্যান।
সিরিজের শেষ ম্যাচে রিয়াদের ব্যাট থেকে আসে ২৩ রান। এই ম্যাচ খেলার পথে সাকিবকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে রান সংগ্রাহকের তালিকায় প্রথমস্থানে রিয়াদ। বর্তমানে তার সংগ্রহ ১০২ ম্যাচের ৯৪ ইনিংসে ১৭৭১ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে রিয়াদের ব্যাটিং গড় ২৪.২৬ পাশাপাশি রয়েছে ৫ টি হাফসেঞ্চুরি এবং স্ট্রাইকরেট ১১৮.৬৯। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের সংগ্রহ ৮৮ ম্যাচের ৮৭ ইনিংসে ১৭৬৩ রান। তার ব্যাটিং গড়.২২.৮৯ ও ১২১.৪১। অর্ধশতক ৯টি। ৭৪ ম্যাচে তামিমের সংগ্রহ ১৭০১ রান। গড় ২৪.৬৫ এবং স্ট্রাইকরেট ১১৭.৪৭। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন সাতটি অর্ধশতক।
তালিকায় চতুর্থস্থানে আছেন মুশফিকুর রহিম। নিউজিল্যান্ড সিরিজ জুড়েই তিনি ছিলেন অনুজ্জ্বল। ৯১ ম্যাচের ৮২ ইনিংসে মুশফিক করেছেন ১৩২১ রান। গড় ১৯.৭১ ও স্ট্রাইকরেট ১১৫.৫৭। সৌম্য সরকার ৬২ ইনিংসে করেছেন ১১০৯ রান। তার ব্যাটিং গড় ১৮.৮৯ ও স্ট্রাইকরেট ১২২.৮১।
