নারী ক্রিকেট দল থাকবে আফগানিস্তানে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২৭ নভেম্বর থেকে তাসমানিয়ার হোবার্টে শুরু হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্ট।তবে তালেবান শাসনামলে দেশটিতে নারী ক্রিকেট চর্চা বন্ধ হয়ে পড়েছে।

সম্প্রতি তালেবান সরকার গঠনের পর সংস্কৃতিবিষয়ক কমিশনের উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াসিক এক সাক্ষাৎকারে মেয়েদের ক্রিকেট খেলতে দেয়ার বিপক্ষে সরকারের অবস্থান জানিয়ে দেয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) জানিয়েছে তারা টেস্ট খেলবে না।

তবে শুক্রবার রেডিও পশতুকে দেয়া এক সাক্ষাতকারে এসিবি চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি বলেছেন,’‘আমরা কীভাবে মেয়েদের ক্রিকেট খেলতে অনুমতি দেব, তা পরিষ্কার করব। কীভাবে আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেব, দ্রুত সেই সুসংবাদ দেব।’’

এসবিএসকে দেয়া আর একটি সাক্ষাতকারে এসিবি চেয়ারম্যান জানিয়েছেন,’‘নারী ক্রিকেট কোচ দিনা বাকারজাই এবং তার খেলোয়াড়রা সবাই নিরাপদে তাদের দেশে বাস করছে। অনেক দেশ তাদেরকে আফগানিস্তান ছেড়ে যেতে বলেছে। তবে তারা তাদের জায়গাই আছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »