নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমানে ক্রিকেটের গুরুত্বপূর্ণ ডিসিশন হচ্ছে রিভিউ সিস্টেম বা ডিআরএস। আম্পায়ারের সিদ্ধান্তে অসম্মতি থাকলে দলগুলো ডিএসআরের সহায়তা নিয়ে থাকে। তবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে ডিআরএসের ব্যবহার হচ্ছে না। তাই দুই দলের ওয়ানডে সিরিজ হারাল সুপার লিগের মর্যাদা।
পাকিস্তান অনেক চেষ্টা করেছে নিউজিল্যান্ড সফরে ডিআরএসের ব্যবস্থা করতে, কিন্তু তা পুরোপুরি ব্যার্থ হয়। এই সিরিজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগে মাঠে গড়াবে তিনটি ওয়ানডে ম্যাচ। যদিও ওয়ানডে ম্যাচগুলো আইসিসি ওয়ানডে সুপার লিগের আওতাভুক্ত হওয়ার কথা। তবে আইসিসি জানিয়েছে, ডিআরএস না থাকায় এই ম্যাচগুলো সুপার লিগের মর্যাদা পাবে না। যদিও জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজে ডিআরএসের ব্যবহার না থাকলেও সিরিজের তিনটি ম্যাচই সুপার লিগের মর্যাদা পেয়েছিল।
ডিআরএসের অভাবে সুপার লিগের মর্যাদা না পাওয়ার বিষয়টি মেনে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) দুই বোর্ডই। ২০২২-২৩ মৌসুমে আবারও পাকিস্তান সফরে যাবে কিউইরা। সেই সফরে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ড, যা ওয়ানডে সুপার লিগের অংশ হবে বলে দুই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে যাওয়া নিউজিল্যান্ড আগামী ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে তিনটি ওয়ানডে খেলবে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ওয়ানডে সুপার লিগ। বর্তমানে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। বাংলাদেশ আছে দ্বিতীয় স্থানে। ৯ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান ষষ্ঠ স্থানে। ৩ ম্যাচ খেলে তিনটিতে জয় পেলেও ৩০ পয়েন্টধারী নিউজিল্যান্ডের অবস্থান ১০ম।।
