নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সড়ক দুর্ঘটনায় বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রেদয়ানউল ইসলাম রিদু (৩৮) নিহত হয়েছেন। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার যাগ্রাপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে বাগেরহাট-রুপসা পুরাতন সড়কের কুলিয়া দাইড় নামক স্থানে পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
