আফিফ টি-টোয়েন্টিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ঃ পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও শেষ ম্যাচে ২৭ রানে হেরেছে বাংলাদেশ। তবে বিসিবি প্রধান নাজমুল হাসানের মতে সাকিব ও মুস্তাফিজ না থাকাতে প্রতিপক্ষ বড় সুবিধা আদায় করে নিয়েছে।

এছাড়া পুরো সিরিজে ভালো করা ক্রিকেটারদের প্রশংসা করেছেন বোর্ড সভাপতি। গতকাল কিউইদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে একাদশে ছিলেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বিসিবি প্রধানের মতে এই দুই তারকা ক্রিকেটার না থাকায় বাংলাদেশের পারফরম্যান্সে তেমন অবাক হননি তিনি।

এ বিষয়ে তিনি বলেন,“যারা বিশ্বকাপ স্কোয়াডে আছে কিন্তু এতদিন খেলার সুযোগ পায়নি তাদের শেষ ম্যাচে সুযোগ দেয়া হয়েছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে- এখন পর্যন্ত যারা সবচেয়ে ভালো করেছে তারা এই ম্যাচে ছিল না। সাকিব নেই, মুস্তাফিজ নেই, সাইফউদ্দিন নেই। সাকিব-মুস্তাফিজ না থাকাই তো প্রতিপক্ষ দলের জন্য বিরাট বুস্ট আপ। তাই আমি বলব আজকের (গতকাল) পারফরম্যান্স ঠিক আছে। আমরা যেখানে বল ফেলা উচিৎ ছিল সেখানে ফেলতে পারিনি। নিউজিল্যান্ড এটা খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে।”

শেষ ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহর পাশাপাশি আফিফ ব্যাট হাতে নিজেকে প্রমাণ দিয়েছেন। তার ব্যাটিংয়ে বেশ মুগ্ধ নাজমুল হাসান পাপন।

তিনি বলেন,“আমরা পাওয়ার-প্লেতে পিছিয়ে গিয়েছিলাম, এটা কভার করা কঠিন ছিল। তারপরও বলব এই সিরিজে বেশ কিছু জিনিস আমরা পেয়েছি। আফিফ পটেনশিয়াল টি-টোয়েন্টি খেলোয়াড় আমরা আগেই জানতাম, আজ আবার পেয়েছি। রিয়াদ খুব ভালো পারফর্ম করছে। অধিনায়ক হিসেবে বেশিরভাগ ম্যাচে ভালো করছে এবং অবদান রাখছে।”

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »