শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা, নেই মালিঙ্গা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শেষ মুহূর্তে এসে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তবে সদ্য ঘোষিত শ্রীলঙ্কার এই বিশ্বকাপ দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক লাসিথ মালিঙ্গার। যদিও দল পরিবর্তন করার সুযোগ থাকছে ১০ অক্টোবর পর্যন্ত।

দাসুন শানাকাকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল। অভিজ্ঞদের মধ্যে আছেন কেবল দীনেশ চান্দিমাল। তরুণরা প্রাধান্য পাওয়া এই স্কোয়াডে জায়গা পাননি মালিঙ্গা। বোলিং আক্রমণেও থাকবেন মহিশ থিকশানা, প্রবীণ জয়বিক্রম ও বিনুরা ফার্নান্দোর মতো তরুণ ক্রিকেটাররা।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, অকিলা ধনঞ্জয়া, মহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, প্রবীণ জয়বিক্রম।

সংরক্ষিত খেলোয়াড় : নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা, লাহিরু কুমারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »