নেদারল্যান্ডের বিশ্বকাপ দলে টেন ডেসকাট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অনেক আগে থেকেই রায়ান টেন ডেসকাটকে বলা হয়ে থাকে ছোট দেশের বড় তারকা। বয়স ৪১ পেরিয়ে গেলেও এখনও ২২ গজ দাপিয়ে বেড়াচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ক্যারিয়ারের শেষ সময়ে এসে আরও একবার বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন টেন ডেসকাট।

চলতি বছরের অক্টোবর-নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। যেখানে রাখা হয়েছে অভিজ্ঞ টেন ডেসকাটকে। বিশ্বকাপের এবারের আসরে ডাচদের নেতৃত্ব দেবেন পিটার সিলার।

১৫ সদস্যের স্কোয়াডে টেন ডেসকাট ছাড়াও অনুমেয়ভাবে রয়েছেন বেন কুপার, স্টিফেন মাইবার্গ, রিলফ ভ্যা ডার মিরউই।

নেদারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, ফিলিপে বইসেভেইন, বাস ডি লিডে, পল ভ্যান মিকরিন, বেন কুপার, ম্যাক্স ও’ডড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট, টিম ভ্যান ডার গাটেন, রিলফ ভ্যান ড্যার মিরউই, ব্রেন্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লগান ভ্যান বিক, স্টিফেন মাইবার্গ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »