সিনিয়রদের সাথে ম্যানেজমেন্টের দূরত্ব সমাধানের আশ্বাস নান্নুর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট ও হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে সেটার সমাধানের বিষয়ে আশা দিয়েছেন প্রধান নির্বাচক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বিগত কিছুদিন ধরেই ক্রিকেট বোর্ডে নানান আলোচনা সমালোচনা চলে আসছে। বিশেষ করে হুট করেই মাহমুদউল্লাহর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া, তামিমের বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেওয়া। সর্বশেষ টি-টোয়েন্টি কিপিং ইস্যুতে দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হেড কোচ রাসেল ডমিঙ্গোর সম্পর্ক নিয়ে নতুন আলোচনার জন্ম হয়েছে।

এছাড়াও এ বছরের শুরুতে দলের শীর্ষ তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে তিনে খেলানোর পক্ষে ছিলেন না ডমিঙ্গো। সবমিলিয়ে দলের চার সিনিয়র ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি অনুভব করা যাচ্ছে। এতো সমস্যা নিয়ে বিশ্বকাপে যাওয়ার আগে সিনিয়রদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি সমাধান হবে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষনাকাে তিনি এই কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন হেড কোচ, টি-টোয়েন্টি দলের অধিনায়ক ও নির্বাচকরা। অধিনায়ক-নির্বাচক তামিমকে রাখার পক্ষে থাকলেও দীর্ঘ সময় ধরে দলের সঙ্গে না থাকায় তামিমকে দলে নিতে আপত্তি জানায় ডমিঙ্গো।

আপত্তি জানানোর কারণ ছিল, অনেকদিন এই ফরম্যাটে খেলছেন না তামিম। তাঁকে দলে ফেরাতে হলে বাদ দিতে নতুন কাউকে। যা কিনা একজন তরুণ ক্রিকেটারের কাছে সঠিক বার্তা পৌঁছাবে না।

অন্যদিকে সিরিজের আগে কিপিং নিয়ে ভাগাভাগির যে কথা বলেছিলেন তাতে স্পষ্ট বোঝা যায় মনঃক্ষুণ্ন হয়েছে মুশফিকের। যে কারণে দ্বিতীয় ম্যাচ শেষেই কোচকে জানান এই ফরম্যাটে আর কিপিং করবেন না তিনি।

সাকিবের ব্যাটিং পজিশন, মাহমুদউল্লাহর অবসর, মুশফিকের কিপিং ও তামিমের দলে না থাকা- সব মিলিয়ে সিনিয়রদের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে সেটি দ্রুত সমাধান করতে না পারলে বিশ্বকাপে বাংলাদেশ যে ভালো কিছু বয়ে আনতে পারবে তাঁর নিশ্চয়তা নেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »