না ফেরার দেশে আম্পায়ার নাদির শাহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইসিসির সাবেক প্যানেলভুক্ত আম্পায়ার নাদির শাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। আজ ভোর রাত ৩টা ৪৮ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত দুই বছর ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। এর মধ্যে দেশের বাইরে গিয়েও চিকিৎসা করিয়েছেন নাদির। তবে কিছুদিন যাবত শারীরীক অবস্থার অবনতি হলে সর্বশেষ সপ্তাহখানেক আগে তাঁকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়।

দুই দিন আগে নেওয়া হয় লাইফ সাপোর্টে তবে আজ ভোরে তিনি পাড়ি জমান না ফেরার দেশে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »