দল ঘোষণার পরই অধিনায়কত্ব ছাড়লেন রশিদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কিছুক্ষণ আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে রশিদ খানকে। তবে দল ঘোষণার ৫ মিনিটের মধ্যেই অধিনায়কত্ব ছেড়েছেন তিনি।

এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন রশিদ নিজেই। যেখানে তিনি দাবি করেছেন যে, বিশ্বকাপের স্কোয়াড তৈরির জন্য তাঁর কোন মতামত নেয়া হয়নি। এমনকি দল নির্বাচনের সময় তাঁকে রাখেনি এসিবি।

টুইটে রশিদ বলেন,”অধিনায়ক এবং দেশের দায়িত্ববান ব্যক্তি হিসেবে আমি নির্বাচক প্যানেলে অন্তর্ভূক্ত হওয়ার যোগ্যতা রাখি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »