নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়ানডে ক্রিকেটে যুক্তরাষ্টের ক্রিকেটার যশকরন আজ ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন! এতদিন ইতিহাসে এই কীর্তি কেবল একজনেরই ছিল তিনি দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। এবার এই কীর্তি গড়েছেন যুক্তরাষ্ট্রের যশকরন মালহোত্রা।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পাপুয়া নিউগিনির বিপক্ষে এমনই বিধ্বংসী রূপ নিয়েছিলেন ৩১ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আমিরাতে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে যুক্তরাষ্ট্র।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র জাতীয় দলের এই ক্রিকেটার আজ পাপুয়ানিউগিনির বিপক্ষে এই কীর্তি গড়েন। ১৬ ছক্কা ও ৪ চারে ১২৪ বলে হার না মানা ১৭৩* রানের বিধ্বংসী ইনিংস খেলেন যশকরন!
