বিশ্বকাপ দলের সকল সদস্যকে শুভেচ্ছা জানালেন তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপের আগ মুহূর্তে এসে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। যদিও তামিমকে ঘিরেই বিশ্বকাপের পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের তবে বিশ্বকাপে না থাকলেও স্কোয়াডে সুযোগ পাওয়া সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। তার দুই ঘণ্টা পরই নিজের ফেসবুকে পুরো দলের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান তিনি।

তামিম লিখেছেন,”বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া প্রত্যেককে অভিনন্দন। পুরো টিমের জন্য আমার শুভ কামনা।’’

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারি, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »