নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিলেও ঠিকই ক্রিকেটের সাথেই থাকছেন তামিম। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলার অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগেই তামিম নিজেকে টুর্নামেন্টটি থেকে সরিয়ে নিয়েছেন। ফলে ইপিএলে পুরোটা সময় খেলার সুযোগও এসেছে তার সামনে। ইপিএল শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর, চলবে ৯ অক্টোবর পর্যন্ত।
ইপিএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্রের আবেদন করেছিলেন তামিম। এই বাঁহাতি ব্যাটসম্যানকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ফলে নেপালের এই লিগে খেলতে আর কোনো বাঁধা নেই তামিমের। ২৪ সেপ্টেম্বর তামিমের নেপালের উদ্দেশে রওনা দেওয়ার কথা।
