টি-টোয়েন্টি বিশ্বকাপে আশরাফুলের পছন্দের দল প্রকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দরজায় কড়া নাড়ছে আইসিসি টি-টিয়েন্টি বিশ্বকাপ। একে একে দল গুলো বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ এখনো তাদের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি।বোর্ড থেকে চুড়ান্ত দল প্রকাশের আগে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের সবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তার পছন্দের টি-টিয়েন্টি দল ঘোষণা করেছেন। আশরাফুলের চুড়ান্ত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। শামিম পাটোয়ারি ও রুবেল হোসেনকে রিজার্ভ বেঞ্চে রেখে দল সাজিয়েছেন আশরাফুল।

টি-টুয়েন্টি বিশ্বকাপে আশরাফুলের পছন্দের দল: সৌম্য সরকার,লিটন কুমার দাস,নাঈম শেখ,সাকিব আল হাসান,মুশফিকুর রহিম,মাহমুদুল্লাহ রিয়াদ,আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহেদি,নাসুম আহম্মেদ,নুরুল হাসান সোহান,মোস্তাফিজুর রহমান,শরিফুল ইসলাম, সাইফুদ্দিন,তাসকিন আহম্মেদ ও আমিনুল ইসলাম বিপ্লব।

রিজার্ভ বেঞ্চ: শামিম পাটোয়ারি, রুবেল হোসেন।

নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল হতে একটি ভিডিও বার্তায় নিজের পছন্দের দল ঘোষণা করেন আশরাফুল। আশরাফুলের মতে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য এই দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ন।

নিজের পছন্দের দল নিয়ে আশরাফুল জানান:
আমি আমার অভিজ্ঞতা আলোকে দলটি বানিয়েছি। যেহেতু তামিম বিশ্বকাপ থেকে নিজের নাম তুলে নিয়েছে, তাই দল নির্বাচনে নির্বাচকদের জন্যও সুবিধা হয়েছে।তামিম না থাকায় আমি লিটন,নাঈম ও সৌম্যকে ওপেনিংয়ে রাখবো। শামিম পাটোয়ারি হয়তো নির্বাচকদের চুড়ান্ত দলে থাকবে, কিন্তু আমি এই জায়গায় আমিনুল ইসলাম বিপ্লবকে চুড়ান্ত স্কোয়াডে রাখবো। যেহেতু শেখ মাহাদী,নুরুল হাসান সোহানদের পাওয়ার হিটিং এর জন্য স্কোয়াডে বিবেচনা করা হবে, তাই এই জায়গাটিতে শামিমের জায়গায় আমি বিপ্লবকে এগিয়ে রাখবো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »