নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাসকো-সাকিব ক্রিকেট একাডেমির বোলিং কোচ হিসেবে চলতি মাসেই যোগ দিতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ ঢাকা প্লাটুনের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ২০১৯-২০ মৌসুমে। এরপরে কাজ করেছেন খুলনা বিভাগীয় দলের সহকারী কোচ হিসেবেও।
সর্বশেষ এবার কাজ করবেন সাকিব আল হাসান ও মাসকো গ্রুপের যৌথ উদ্যোগে নারায়ণঞ্জের রুপগঞ্জে অবস্থিত ‘মাসকো-সাকিব’ ক্রিকেট একাডেমিতে। যেখানে প্রধান কোচ হিসেবে ইতোমধ্যে কাজ করছেন দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
