মুমিনুলের নেতৃত্বে ১৫ সদস্যের ‘এ’ দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

এইচপি দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ এ দল। এই সিরিজকে সামনে রেখে বিসিবি ঘোষণা করেছে বাংলাদেশ এ দল। দলটিতে রয়েছে টেস্ট ক্রিকেটার প্রাধান্য। বাংলাদেশ এ দলের নেতৃত্ব দিবেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

 

এই করোনা কালে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এ দল এবং হাইপারফর্মেন্স দল । ক্রিকেটারদের কে খেলার মধ্যে রাখার জন্যই এই সিরিজের আয়োজন । মুমিনুলের নেতৃত্বাধীন এ দলে রয়েছেন জাতীয় দলে খেলা একাধিক ক্রিকেটার।

সম্প্রতি বিসিবির চুক্তি থেকে বাদ পড়া মোহাম্মদ মিথুন জায়গা পেয়েছেন এ দলে। এছাড়াও রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস, যদিও ইমরুল কায়েস শুধু সীমিত ওভারের ক্রিকেটেই খেলবেন। বাকি ১৪ জনকে দেখা যাবে ৩ ফরমেটেই।

মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরী রাহীদের সাথে এই স্কোয়াডে আছেন ঘরোয়া ক্রিকেটে ভালো করা ইরফান শুক্কুর, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বির মত ক্রিকেটাররা। আছেন টেস্টের চুক্তি থেকে বাদ পড়া স্পিনার নাঈম হাসানও।

আগামী ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ‘এ’ দল ও এইচপি দলের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৩ সেপ্টেম্বর। লাল বলের লড়াই শেষে ৩০ সেপ্টেম্বর এবং ২ ও ৪ অক্টোবর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।

একনজরে ‘এ’ দলের স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ মিঠুন, ইরফান সুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহী, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল, ইমরুল কায়েস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »