নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বিশ্বের সবথেকে প্রবীণতম টেস্ট ক্রিকেটার জন ওয়াটকিন্স। করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পর ডারবানে গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়।
এতদিন টেস্ট খেলুড়ে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি হিসেবে বেঁচে ছিলেন ওয়াটকিন্স। কিন্তু ৯৮ বছর বয়সে করোনায় প্রাণ হারান তিনি।
এক অফিসিয়াল বিবৃতিতে ওয়াটকিন্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। বেশ কয়েক দিন যাবৎ তার শারীরিক অবস্থা খারাপ ছিল বলেও জানিয়েছে সংস্থাটি।
