নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। কিন্তু সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের মতে তামিমের বিকল্প এখনো বাংলাদেশে আসেনি।
সর্বশেষ জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও চলতি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনি খেলেননি চোটের কারণে। তামিম নিজেই সরে দাঁড়িয়েছেন।
সাবেক ক্রিকেটার পাইলটও বলেন বাংলাদেশে এখনো তামিমের বিকল্প ক্রিকেটার আসেনি তিনি বলেন,“তামিমের না থাকাটা বাংলাদেশের জন্য বড় ধরনের ঘাটতি। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তামিমের বিকল্প বাংলাদেশে এখনো আসেনি। মুশফিকের কিপিং হয়তো অতটা মিস করবে না, যদি সোহান বা লিটন কিপিং করে। মুশফিকের ব্যাটিং খুবই গুরুত্বপূর্ণ। তামিম থাকলে আরও ভালো হতো।”
ব্যাটসম্যানদের প্রস্তুতির ঘাটতি থেকেই যাচ্ছে। তাই নিউজিল্যান্ড সিরিজ শেষে ফ্ল্যাট উইকেটে অনুশীলন ম্যাচ খেলার পরামর্শ দিয়েছেন পাইলট।
পাইলটের ভাষায়,”বিশ্বকাপ প্রস্তুতির এখনো এক মাস আছে। এখন সিরিজগুলো খুব গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের সাথে সিরিজ ভালোভাবে জেতা দরকার। তারপর পরবর্তী এক মাসে ঘাটতিগুলো পূরণ করতে হবে। স্পিন পিচ থেকে বেরিয়ে এসে ফ্ল্যাট পিচে কিছু অনুশীলন ম্যাচ খেলে ব্যাটিং ঝালিয়ে নিতে হবে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস আনার জন্য।”
