নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে জয় পেলেও তৃতীয় টি-টোয়েন্টিতে এসে হেরেছে টাইগাররা। বোলাররা ভালো করলেও ব্যাটিং ইউনিটের এই ব্যর্থতার পেছনে নিজের দায়ই দেখছেন লিটন দাস।
লিটন ১১ বলে ১৫ রান করে বিদায় নেন, ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে এলবিডব্লিউ ফাঁদে পড়ে। তার বিদায়ই দলকে চাপে ফেলে দিয়েছিল বলে স্বীকার করেছেন ডানহাতি এই ওপেনার। সেই সাথে এমন উইকেটে সমাধান খুঁজলেন স্ট্রাইক রোটেশনে।
লিটন বলেন,”এই উইকেটে স্কোর করা তো এত সহজ না। বাউন্ডারি মারাটা আরও কঠিন; ওভার বাউন্ডারি বা এমনি বাউন্ডারি মারাটাই অনেক কঠিন। আমার কাছে মনে হয় সিঙ্গেলে একটু বেশি মনোযোগ দিতে হবে। রানিং বিটুইন দ্যা উইকেটে একটু বেশি দৃষ্টি দিতে হবে। গত ম্যাচে আমি আর নাইম শুরুটা ভালো দিয়েছিলাম। আমি যদি ঐ জায়গাটায় আরেকটু দায়িত্বশীল ক্রিকেট খেলতে পারতাম, আরেকটু দায়িত্ব নিতে পারতাম, তাহলে জিনিসটা সহজ হয়ে যেত। কারণ দ্বিতীয় ম্যাচেও আমার ও নাইমের ভালো একটা জুটির কারণে পরের ব্যাটসম্যানরা সহজে ব্যাটিং করতে পেরেছে। এরকম সুযোগ আসলে পরেরবার চেষ্টা করব ইনিংস বড় করার।”
