নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
উইকেট নিয়ে যখন চারদিকে আলোচনা-সমালোচনা চলছে তখন বাংলাদেশ দলের ওপেনার লিটন দাসও জানালেন এমন উইকেটে ব্যাটিং করা কঠিন। টি-টোয়েন্টিতে রান বেশি তোলার মানসিকতা থাকে বলে ব্যাটিং বান্ধব উইকেট চান লিটন।
আবহাওয়া আর টানা খেলার প্রভাবে মিরপুরের উইকেট যেন হয়ে উঠেছে বোলারদের স্বর্গরাজ্য। তবে তাতে বিপাকে পড়েছেন ব্যাটসম্যানরা।
লিটন মনে করেন, টি-টোয়েন্টিতে প্রত্যেক ব্যাটসম্যানই আগ্রাসী ভঙ্গিতে ব্যাটিং করতে চান।
লিটন বলেন,”ব্যাটিং কন্ডিশন একটু তো চ্যালেঞ্জিংই। কারণ গত তিনটি ম্যাচই দেখুন, লো স্কোরিং হয়েছে। শুধু আমরা না, তাদের ব্যাটসম্যানরাও ভুগছে। এটা তো চ্যালেঞ্জিং বিষয়।’’
লিটন আরো জানান,”টি-টোয়েন্টিতে এমন উইকেটে ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য কখনই স্বস্তিকর নয়। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে সবসময় স্কোর বড় করার বা স্ট্রাইক রেট ঠিক রাখার মানসিকতা থাকে। যেহেতু এ জিনিসটা হচ্ছে না, পরিকল্পনা পাল্টাতে হচ্ছে। কিন্তু এটা কঠিন। টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম উইকেটে মানিয়ে নেওয়া কঠিন। কারণ প্রত্যেক ব্যাটসম্যানই আক্রমণাত্মক মেজাজে থাকে।”
