নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির নিয়ম ভঙ্গের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার গুলাম শাব্বিরকে সব ধরনের ক্রিকেট থেকে ৪ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। নিষেধাজ্ঞা চলাকালে ক্রিকেটীয় কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তিনি।
গুলাম শাব্বির এই পর্যন্ত আরব আমিরাতের হয়ে ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আইসিসির দুর্নীতি বিরোধী তিনটি সেশনে অংশ নেওয়া এই ক্রিকেটারের এমন আচরণে হতাশা প্রকাশ করেছে আইসিসি।
আইসিসির দুর্নীতি বিরোধী শাখা তার বিরুদ্ধে মোট ৬টি অভিযোগ এনেছে, যেগুলোতে শাব্বির দোষী বলে প্রমাণিত হয়েছেন। অভিযোগগুলো, (২.৪.৪ নম্বর ধারা) ২০১৯ সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে নেপালের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে দুর্নীতির আশ্রয় নেওয়ার প্রস্তাব সম্পর্কে আইসিসিকে অবহিত করতে ব্যর্থ হওয়া ও একই বছর জিম্বাবুয়ের বিপক্ষে দুর্নীতি সম্পর্কিত তথ্য আকসুকে না জানানো।
এছাড়া (২.৪.৫ নম্বর ধারা) জিম্বাবুয়ে সিরিজে সতীর্থের কাছ থেকে দুর্নীতির প্রস্তাব পেতে তা আইসিসিকে অবহিত না করা ও দুর্নীতির প্রমাণ দিতে পারে এমন তথ্যাদি উপস্থাপন না করা। একইসাথে (২.৪.৬ নম্বর ধারা) মুঠোফোন জমা দিয়ে আকসুর তদন্ত না করা ও (২.৪.৭ নম্বর ধারা) তদন্ত সংশ্লিষ্ট প্রমাণাদি গোপন করা।
শাব্বিরের ৪ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আগামী ২০২৫ সালের ২০ আগস্ট পর্যন্ত। আন্তর্জাতিক সিরিজ চলাকালে শাব্বিরের কাছে ম্যাচ গড়াপেটার মত একাধিক প্রস্তাব আসে বলে অভিযোগ ওঠে। তবে শাব্বির এ ব্যাপারে আকসু, নিজ দেশের বোর্ড বা আইসিসিকে তো অবহিত করেননি, উল্টো তদন্ত কাজে আকসুকে সহায়তাও করেননি। ফলশ্রুতিতে ৪ বছরের নিষেধাজ্ঞা পেতে হল তাকে।
