ভারতকে হারিয়ে বিশ্বকাপের সূচনা করতে চান বাবর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই ইতিমধ্যে এর উত্তাপ ছড়িয়েছে পাকিস্তান ও ভারতের ক্রিকেট সমর্থকদের মধ্যে। সম্প্রতি বাবর আজমের একটি মন্তব্যেও অনেকটা উত্তাপ ছড়িয়েছে দুই দেশের সমর্থকদের মাঝে।

এশিয়ার দুই পরাশক্তির দল ভারত ও পাকিস্তানের লড়াই দেখতে মুখিয়ে আছে হয়ে পুরো ক্রিকেট বিশ্ব। এমনিতেই দুই দেশের মধ্যে রাজনৈতিক সহিংসতা রয়েছে যার ফলে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলে না। তার উপর সেটি যদি প্রতিযোগিতামূলক ক্রিকেট, তবে তো আর কথাই নেই। এই দুই দলের লড়াইয়ের আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উত্তাপ ছড়ায় তা কেবল মাঠের লড়াইয়েই থামানো যায়।

চলতি বছরের আগামী মাসে টি টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে পাকিস্তান। অতীত পর্যালোচনা করলে দেখা যায়, আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান। তবে এবার সেই দৃশ্য বদলাতে চান বাবর আজম। সম্প্রতি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বাবর জানান, ভারতকে হারিয়েই তাঁদের বিশ্বকাপ মিশন শুরু করতে চান।

“বিশ্বকাপের ম্যাচের সময় আমার মনে হয় পাকিস্তানের তুলনায় ভারত বেশি চাপে থাকবে। কারণ দল হিসাবে তারা অনেক দিন ধরে টি-টোয়েন্টি খেলছে না। তারা এখন টেস্ট খেলছে, এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট (আইপিএল) নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমারা ভারতকে হারিয়ে আমাদের বিশ্বকাপ যাত্রা শুরু করতে চাই।”

করোনা ভাইরাসের কারণে এবারের বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ভারতের তুলনায় ঐ মাঠে পাকিস্তানের খেলার অভিজ্ঞতা অনেক বেশি। তাই এই ম্যাচে ভারতের চেয়ে নিজেদেরকেই এগিয়ে রাখছেন বাবর আজম।

“আরব আমিরাতের ভেন্যুতে আমরা যখন খেলি, তখন মনে হয় আমরা আমাদের নিজেদের মাটিতে খেলছি। মাঠে আমরা আমাদের শতভাগ দিতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »