নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। যদিও ১৫ সদস্যের এই স্কোয়াডে কোন চমক রাখেনি পাকিস্তান।
স্কোয়াডে পাঁচজন ব্যাটসম্যান, দু’জন উইকেটরক্ষক ব্যাটসম্যান, চারজন অলরাউন্ডার ও চারজন পেসারকে নিয়ে দল গড়েছে তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, আজম খান, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মাকসুদ।
রিজার্ভ: শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও ফখর জামান।
