শাস্তি পাচ্ছেন লোকেশ রাহুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

 

ইংলিশ বোলার জেমস আন্ডারসনের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। ফিফটির আগে আউট হয়ে আম্পায়ারের ওপর চড়াও মেজাজ দেখালেন তিনি। এতে করে শাস্তি পাচ্ছেন লোকেশ রাহুল।

শনিবার ওভালে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হন লোকেশ রাহুল। মেজাজ হারিয়ে শাস্তির সম্মুখীন হওয়ায় তার ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়।

আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, লেভেল ওয়ান অপরাধ করেছেন লোকেশ রাহুল। এ ঘটনার ফলে দুই বছরের মধ্যে প্রথমবার আইসিসির শৃঙ্খলা রক্ষা কমিটির রেকর্ডে এ ঘটনাটি রাহুলের অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।

রাহুলের বিরুদ্ধে অভিযোগ করেন ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স হারফ, তৃতীয় আম্পায়ার মাইকেল গগ এবং চতুর্থ অফিসিয়াল মাইক বার্নস। ভারতের ওপেনার নিজের ভুল স্বীকার করে নিয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »