সাকিব-লিটনদের আউটের ধরণে সমস্যা ছিল নাঃ ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে ৫২ রানে হেরেছে বাংলাদেশ। তবে অনেকে প্রশ্ন তুলেছেন সাকিব আল হাসান-লিটন দাসদের আউটের ধরণ নিয়ে।

পরপর দুটি বাউন্ডারির পর লিটন আগ্রাসী হতে গিয়ে আউট হয়েছেন। দুই উইকেট হারানোর পর দ্বিতীয় বলেই বলকে উড়িয়ে মেরে ধরা পড়েন সাকিবও। উইকেট বিলিয়ে আসেন মাহমুদউল্লাহ, আফিফ হোসেন।
ডমিঙ্গো তাই মনে করছেন, রান রেটে এগিয়ে থাকতেই ব্যাটসম্যানরা বড় শটস খেলার চেষ্টা করেছেন।

তাদের আউটের ধরণ নিয়ে তাই সমস্যা দেখছেন না প্রধান কোচ। তিনি বলেন,”আমার মনে হয় না, ব্যাটিংয়ের ধরনে কোনো সমস্যা ছিল। আমরা চেয়েছি রান রেটে এগিয়ে থাকতে, কারণ রান রেটে পেছনে পড়লে পরে পুষিয়ে দেওয়া কঠিন, আমরা তাই চেয়েছি।”

তিনি আরো বলেন,”ভালোভাবে ও ইতিবাচকভাবে শুরু করতে। দুর্ভাগ্যজনকভাবে আমরা শুরুতে কিছু উইকেট হারিয়েছি এবং পরে ঝাঁক ধরে উইকেট হারিয়েছি। নতুন ব্যাটসম্যানের জন্য এখানে গিয়েই শট খেলা কঠিন। সেটাই ছিল সমস্যা।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »