নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের পরে তৃতীয় ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭৬ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।এমন হারের পর মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, মিডল অর্ডারে জুটি গড়তে না পারায় বাংলাদেশ হেরেছে। তবে পরের ম্যাচ টাইগাররা ছন্দে ফিরবে বলে মনে করেন তিনি।
১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ২৩ রান আসে ওপেনিং জুটিতে। ওপেনিং জুটি ভাঙার পর থেকে উইকেটের যে মিছিল শুরু হয়েছিলো তা শেষ হয়েছে অলআউট হওয়ার পরে । দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।
ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে বাংলাদেশ হারলেও অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন, এই রান তাড়া করার মতো ছিল। সেই সঙ্গে নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করে পরের ম্যাচে ছন্দে ফেরার কথা।
ম্যাচশেষে টাইগার অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, তাড়া করার মতই ছিল। বোলাররা ভালো করেছিল। আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু শুরুর ছন্দটা ধরে রাখতে পারিনি। আশা করি ভালোভাবে প্রত্যাবর্তন করব।’
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, ‘আমার মনে হয় মিডল অর্ডার ভালোই করছে। গত ম্যাচে টপ অর্ডার ভালো করেছিল। আজও ভালো শুরু করেছিল। আজ মিডল অর্ডারে পার্টনারশিপ হয়নি। আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে এবং ঘাটতি নিয়ে কাজ করতে হবে।’
তৃতীয় ম্যাচে হারলেও বাংলাদেশ চাইবে চতুর্থ ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে নিতে। নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করলে টি২০ র্যাংকিয়ে ৫ নাম্বারে উঠার সুযোগ ছিলো বাংলাদেশের তবে তৃতীয় ম্যাচে হারের কারণে এখন আর তিন নম্বরে যাওয়া সম্ভব হচ্ছে না ।
নিউজ ক্রিকেট/ সুফিয়ান ।
