বাংলাদেশকে ২০২৬ সালের পর আর টেস্টে দেখছেন না পিটারসেন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টেস্টকে ভিন্ন এক মাত্রা দিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর আইসিসি যেখানে টেস্টের জনপ্রিয়তা বাড়াতে কাজ করছে সেখানে টেস্ট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কেভিন পিটারসেন।

ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানের দাবি, ২০২৬ সালের দিকে গিয়ে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা কমে যাবে। পিটারসনের টেস্ট খেলুড়ে তালিকায় রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানও থাকতে পারে।

সাবেক এই ইংলিশ ব্যাটসম্যানের টেস্ট খেলুড়ে দেশের তালিকায় নেই বাংলাদেশ। শুধু বাংলাদেশই নয়, তাঁর তালিকায় নেই শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও সদ্যই টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা নিউজিল্যান্ডের নাম। যদিও তালিকা দেয়াটা তাঁর কাছে দুঃখজনক বলে জানান তিনি।

এ প্রসঙ্গে এক টুইটে বলেন,’‘এটা খুবই টুইট করা খুবই দুঃখজনক। কিন্তু আমি মনে করি ধীরে ধীরে এটা ঘটছে। ২০২৬ সালে অল্প কয়েকটা টেস্ট খেলুড়ে দেশ থাকবে। ইংল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়া। হয়তো দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানও খেলবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »