ম্যাচ হারার কারণ জানালেন অধিনায়ক রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টুয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ করে তৃতীয় এসে অপ্রত্যাশিত ভাবে হেরে যায় বাংলাদেশ। টাইগাররা আশাহত করে অলআউট হয়েছে মাত্র ৭৬ রান। এতে ৫২ রানের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়া স্বাগতিকরা।

ম্যাচ শেষে পরাজয়ের কারণ খুজে নিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কের ভাষ্যমতে ম্যাচ হারার দায় চাপিয়েছেন ব্যাটিং অর্ডারের ওপর। বিশেষ করে মিডল অর্ডারে অভিজ্ঞরা আশানুরূপ পারফর্ম করতে না পারায় ব্যাটিং ইউনিটের যে অসহায়ত্ব ফুটে উঠেছে, রিয়াদ তা-ই দাঁড় করিয়েছেন হারের কারণ হিসেবে।

উইকেট ও কন্ডিশন বিবেচনায় ১২৯ রানের টার্গেটে ব্যাট করার সামর্থ্য বাংলাদেশের ছিল জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, তাড়া করার মতই ছিল। বোলাররা ভালো করেছিল। আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু শুরুর ছন্দটা ধরে রাখতে পারিনি। আশা করি ভালোভাবে প্রত্যাবর্তন করব।’

যদিও, নেতিবাচক দিক নিয়ে খুব বেশি না ভেবে ইতিবাচক বিষয়েরই ওপর আলোকপাত করতে চান তিনি। তবে ভালোভাবে ঘুরে দাঁড়াতে শুধরাতে হবে ভুলত্রুটিও।

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় মিডল অর্ডার ভালোই করছে। গত ম্যাচে টপ অর্ডার ভালো করেছিল। আজও ভালো শুরু করেছিল। আজ মিডল অর্ডারে পার্টনারশিপ হয়নি। আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে এবং ঘাটতি নিয়ে কাজ করতে হবে।’

সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ, তাই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের স্বপ্নও মিলিয়ে যায়নি মোটেও। রিয়াদ বলেন, ‘এখনও আমরা এগিয়ে আছি। আরও দুটি ম্যাচ বাকি আছে। পরের ম্যাচ জিতে সিরিজ জয়ের চেষ্টা করব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »