দেশের ভালোর জন্য না খেলেও খুশি তাইজুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

তাইজুল ইসলাম বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ ও একজন নিয়মিত পারফর্মার। টেস্ট স্পেশালিস্ট তকমা পেলেও কিছুদিন যাবত টি২০ স্কোয়াডেও নিয়মিত দেখা যাচ্ছে তাইজুলকে। স্কোয়াডে নিয়মিত থাকলেও একাদশে সুযোগ হচ্ছে না তাইজুলের।দেশের ভালো জন্য একাদশে জায়গা না হলেও খুশি তাইজুল।

গত চারমাস ধরে নিয়মিতই দলের সাথে আছেন তাইজুল, সর্বশেষ মাঠে নেমেছিলেন এপ্রিলে শ্রীলংকার বিপক্ষে টেস্টে । এরপর টেস্ট টি২০ কোন ফরমেটেই আর মাঠে নাম হয়নি তাইজুলের।তবে এই বিষয়ে মোটেও চিন্তিত নন তিনি। একাদশে সুযোগ না পেলেও অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই তাইজুল।

তাইজুল বলেন, “আমি অনেক দিন ধরেই ম্যাচ খেলছি না, প্রায় তিন থেকে চার মাস হয়ে গেছে, অনেকগুলো ম্যাচ হয়ে গেছে। টিম কম্বিনেশন বা দলের সিদ্ধান্তে কারণে আমার খেলা হচ্ছে না। এটি নিয়ে আমি চিন্তিত না। সুযোগ আসলে ইনশাআল্লাহ কাজে লাগানোর চেষ্টা করব। এখনো আমার কাজগুলো যথাযথভাবে করে যাচ্ছি।”

তাইজুলের কাছে দেশ সবথেকে বড়, দেশ ভালো খেলছে, সতীর্থরা ভালো করছে এতেই খুশি তাইজুল । শুভকামনাও জানিয়েছেন সতীর্থদের জন্য।

এবিষয়ে তাইজুল বলেন, “সত্যি বলতে নিজের চাইতে আমি দেশটাকে অনেক বড়ভাবে দেখি। দেশ ভালো করতে এটাই আমার কাছে অনেক ভালো লাগার বিষয়। আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন, তারাও অনেক ভালো করছেন। আমি আশা করি, সামনেও তারা অনেক ভালো করবেন। আমি যখনই সুযোগ পাবো, বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।”

একাদশে না খেলতে পারলেও দলে থাকায় যথাযথভাবে অনুশীলনের সুযোগ পাচ্ছেন, কোচদের সাথে প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারছেন তাইজুল। তাই না খেলেও দলের সাথে থাকতে পেরে তার লাভ হচ্ছে বলেই জানান।

তিনি বলেন, “দলের বাইরে থাকলে আমি এই পরিবেশটা পেতাম না। এখানে রঙ্গনা হেরাথ, ব্যাটিং কোচ ও স্টাফরা আমাকে সহায়তা করছেন অনেকভাবে। আমি যখনই যেটা চাচ্ছি, সহজেই সেটা শিখতে পারছি। সামনের দিনের প্রস্তুতির জন্য খুব ভালো হচ্ছে।”

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »