তামিম না থাকায় হতাশা প্রকাশ বাশারের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কয়েকদিন আগেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল ঘোষণা দিয়েছেন আসন্ন টি২০ বিশ্বকাপে খেলবে না তিনি। মূলত দীর্ঘ দিন টি২০ না খেলা এবং তরুণদের সুযোগ করে দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের হয়ে টি২০ তে ৩য় রান সংগ্রহকারী এই ব্যাটসম্যান । তবে বিশ্বকাপের তামিমের না থাকা হতাশ করেছে সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশারকে।

পর্যাপ্ত ম্যাচ খেলার অভাব, তরুণদের সুযোগ করে দেয়া এবং ইনজুরি সহ আরো বিভিন্ন কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের এই সেরা ওপেনারকে পরিকল্পনায় রেখেই এবারের টি-টোয়েন্টি বিশ্ব আসরের পরিকল্পনা সাজাচ্ছিলেন নির্বাচকরা। তিনি দলের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। বিশ্বের বড় দলগুলোর বিপক্ষে লড়াই করতে হলে তামিমের অভিজ্ঞতা দারুণ কাজে লাগত বাংলাদেশের। তামিম না থাকায় যে সুযোগটা আর পাচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তবে হঠাৎ করেই তামিম নিজের নাম সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ দল থেকে। তামিমের এই সিদ্ধান্ত নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা । তামিম নাম সরিয়ে নেয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের নির্বাচকর হাবিবুল বাশার সুমন। তিনি মনে করেন তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের ভীষণ দরকার ছিল বাংলাদেশের।

বাশার বলেন, ‘অবশ্যই একটু তো হতাশ। তামিম গেলে ভালো হত, তামিমের অভিজ্ঞতাটা আমরা ভালোভাবে ব্যবহার করতে পারতাম। বিশ্বকাপে সেটা আমাদের ভীষণ দরকার ছিল। তামিমতো নিজের ব্যাখ্যাটা দিয়েছে, অবস্থান পরিষ্কার করেছে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাতে চাই।’

ইঞ্জুরি এবং ব্যক্তিগত কারণে জাতীয় দলের হয়ে শেষ ১৬ টি টি২০ ম্যাচে খেলা হয়নি তামিম ইকবালের। এই কারণেই ম্যাচ প্রস্তুতি নেই বলে বিশ্বকাপ দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তামিম।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »