‘২’ বছর পর অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

 

সুপ্রাচীনকাল থেকেই ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে অস্ট্রেলিয়ার। অতীত থেকে বর্তমানকাল পর্যন্ত নিজেদের রীতিমত পরাশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলেছে তারা। এর ফলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে মোটা অঙ্কের লভ্যাংশও পেয়ে থাকে অজিরা।

২০২৩ সালের মধ্যে আইসিসি থেকে অস্ট্রেলিয়ার মতো সমপরিমাণ অর্থ পাওয়ার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার বিশ্বাস, সব পেড়িয়ে আগামী ২ বছর পর আইসিসিতে এই লভ্যাংশ বসাতে পারবে বিসিবি।

বিসিবি সভাপতি বলেন, ‘অনেকে মনে করে বিসিবি এখন এত টাকা কই পায়, কোথা থেকে টাকা পায়, মানে কিসের টাকা এগুলো। আইসিসি যে অনুপাতে টাকা দিত সেই অনুপাতেই টাকা পাই এখনো। এটা বাড়বে সামনে। ২০২৩ থেকে আমরা অনেক বেশি টাকা পাব।’

বিসিবি যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তবেই এটা হবে বিসিবির সবচেয়ে বড় সফলতা। এ ছাড়া গত ৮ বছর আইসিসির চক্রে পড়ে যাওয়ায় আগের অনুপাতেই টাকা পেয়েছে বিসিবি। এমনতাই জানিয়েছেন পাপন।

তিনি আরও বলেন, ‘এতদিন আমাদের যে অনুপাতে টাকা দিয়ে আসছিল ওটা ঠিক না। চ্যালেঞ্জ করেছিলাম এ নিয়ে কিন্তু ওদের ৮ বছরের চক্রে পড়ে গিয়েছিলাম বলে পাইনি। ২০২৩ সাল থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »