নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কিছুদিন আগে তালেবানরা আফগানিস্তান দখলে নেয়ার পর শঙ্কা তৈরি হয়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর নিয়ে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগস্টের শেষ সপ্তাহে আসার কথা থাকলেও সময় পরিবর্তন হয়ে ৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে আফগান যুবারা।
পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে আফগান যুবারা। বাংলাদেশে এসে ৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সফরকারীদের। এরপর ১০ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল ।
আফগান যুবা দলের বাংলাদেশ সফরের জন্য সূচি প্রকাশ করেছে বিসিবি । বাংলাদেশে পৌঁছে তিনদিনের রুম কোয়ারেন্টাইনে থাকবেন আফগানরা। কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবে তাঁরা। সূচি অনুযায়ী আগামী ১০ সেপ্টম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি চার ওয়ানডে অনুষ্ঠিত হবে ১২, ১৪, ১৭ এবং ১৯ সেপ্টেম্বর।২২-২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের একমাত্র চারদিনের ম্যাচ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে আফগান যুবারা।
