নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে, লর্ডসে ভারতের জার্সি পরে ভারতের পক্ষে ফিল্ডিং করতে নেমে যান ড্যানিয়েল জার্ভিস বা জার্ভো। হেডিংলিতে পরের ম্যাচেই আবার মাঠে নামেন তিনি। ব্যাট হাতে ভারতের পক্ষে ব্যাটিং করতে নেমেছিলেন এই প্রাঙ্কস্টার। ফলে হেডিংলিতে তাকে আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করা হয়।
হেডিংলিতে নিষিদ্ধ হয়ে ও জরিমানা গুনেও থামেননি জার্ভো। দ্য ওভালেও আবার একই কাজ করেছেন তিনি। এবার বল হাতে নামেন ভারতের পক্ষে বোলিং করতে। ম্যাচের দ্বিতীয় দিন ৩৩.২ ওভারে তখন ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১০৯ রান। ব্যাটিংয়ে ছিলেন ওলি পোপ, নন স্ট্রাইক প্রান্তে জনি বেয়ারস্টো। বোলিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন উমেশ যাদব। এবার মাঠে ঢোকার পরে শুধু জরিমানা করে ছাড়া হয়নি তাকে, এবার হয়েছেন গ্রেফতার।
গ্রেফতার হলেও মাঠে অনুপ্রবেশের জন্য তাকে গ্রেফতার করা হয়নি, তাকে গ্রেফতারের কারণ ইংলিশ ব্যাটসম্যান বেয়ারেস্ট কে আঘাত করা। জাভো মাঠে প্রবেশের পরে দ্রুত বেগে দৌঁড়ে এসে নন স্ট্রাইক প্রান্তে থাকা বেয়ারস্টোকে সজোরে ধাক্কাও দেন তিনি। এবার তার লক্ষ্য ছিল ভারতের পক্ষে বোলিং করা। নিরাপত্তারক্ষীরাও তৎক্ষণাৎ মাঠে এসে তাকে নিয়ে যান।
জার্ভোর এই হঠাৎ আগমন ও পেছন থেকে আকস্মিক ধাক্কা খেয়ে চমকে যান বেয়ারস্টো। ফলে বেয়ারস্টোকে আঘাতের দায়ে গ্রেফতার করা হয়েছে জার্ভোকে।
