নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে নিউজিল্যান্ড অলআউট হয়েছিল। তাই দ্বিতীয় ম্যাচ শেষ ওভার পর্যন্ত খেলতে পেরেই গর্বিত নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
মিরপুরে দ্বিতীয় ম্য্যাচে দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখের ৫৯ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে ভালো সূচনা এনে দেয়। শেষদিকে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ দলকে ভালো সংগ্রহ এনে দেন। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি উইকেট নেন রাচিন রবীন্দ্র।
ভালো পিচের জন্যই ম্যাচ ভালো হয়েছে বলে অভিমত দেন ল্যাথাম তিনি বলেন,”ম্যাচটি শেষ ওভার পর্যন্ত নিয়ে যেতে পারা দারুণ ছিল। আমি মনে করি, আগের ম্যাচটি থেকে আমরা শিখেছি এবং জয়ের লক্ষ্যে শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে পারা একটি দারুণ ব্যাপার ছিল। আসলে আমার মনে হয়, ভালো উইকেট হলেই ম্যাচ ভালো হয় এবং আজ সেটিই হয়েছে।”
ম্যাচটি হেরেছে ৪ রানের ব্যবধানে, তবে পুরো ২০ ওভার ব্যাটিং করে শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে পেরেই গর্বিত কিউই অধিনায়ক টম ল্যাথাম। তিনি বলেন,”রাচিন ভালো বোলিং করেছে এবং সত্যিই সে খুব ভালো কাজ করেছে। আমরা যেমনটি চেয়েছিলাম তেমন করতে পারিনি তবে আমার মনে হয় ১৩০-১৪০ প্রতিযোগিতামূলক স্কোর। আমার লক্ষ্য ছিল পুরো ইনিংস জুড়ে ব্যাটিং করা এবং সেই সাথে বাকিরা একটু মেরে খেলবে। সেই লক্ষ্য ধরে এগিয়ে আমরা শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে পেরেছি এবং ছেলেরা বদলে গিয়ে এমন খেলা উপহার দেওয়ার জন্য আমি গর্বিত।”
