নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে র্যাংকিংয়ে উন্নতি করছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম জয় করার বিপত্তিতেই বাংলাদেশের র্যাংকিং এখন ষষ্ঠ স্থানে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান বেশিদিন সুদৃঢ় ছিল না। সবশেষ জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করে টাইগাররা। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারায় ৪-১ ব্যবধানে। এই দুই সিরিজ জয় সত্ত্বেও অবশ্য র্যাংকিং টেবিলে পরিবর্তন হয়নি। তবে ধারাবাহিক পারফরম্যান্সে ভাল ফলাফল ধরা দিচ্ছে নিউজিল্যান্ড সিরিজে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে টাইগাররা সপ্তম স্থানে উঠে আসে। দ্বিতীয় ম্যাচ জিততেই বাংলাদেশ দলের অবস্থান এখন ষষ্ঠ।
উত্থানে অবনমিত হয়েছে অস্ট্রেলিয়া। এক ধাপ পিছিয়ে অজিরা এখন সপ্তম স্থানে। বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ পরাজয় বড় প্রভাব রেখেছে অজিদের র্যাংকিংয়ে।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ আটে থাকতে না পারায় বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে প্রথম রাউন্ডে খেলে, যেখানে টাইগারদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, ওমান ও স্কটল্যান্ড। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ দলের উত্থান তাই সমর্থকদের জন্য অনেক স্বস্তির সংবাদ।
