১০০ রান করার উপায় খুঁজছে নিউজিল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

উপমহাদেশের কন্ডিশনে এসে বরাবরই ভুগতে হয় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো বড় বড় সব দলগুলোকে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও দেখা গেছে কিউই ব্যাটসম্যানদের ব্যর্থতার এই চিত্র।

সিরিজের প্রথম ম্যাচে দাপুটে বোলিংয়ে মাত্র ৬০ রানে অল আউট হয়েছে কিউইরা। তবে পরবর্তী ম্যাচগুলোতে ১০০ রান করার উপায় খুঁজছেন নিউজিল্যান্ড। দলটির প্রধান কোচ জানিয়েছেন, ১০০ রান করাই এখন বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে দুই দলের স্পিনারদের প্রশংসা করেছেন তিনি।

এ প্রসঙ্গে পকনাল বলেন,’‘দুই দলই বোলিং ভালো করেছে। দুই দলেই স্পিনার ভালো। খেলোয়াড়েরা স্লোয়ার বলের ভালো ব্যবহার করেছে। সেদিক থেকে দুই দলের বোলিংকে কাছাকাছিই মনে হয়েছে। এটাই এখন চ্যালেঞ্জ, কিভাবে আমরা ১০০ রানে যেতে পারি। আমার মনে হয় আমরা পারব।’’

নিউজিল্যান্ডের প্রধান কোচ জানিয়েছেন, তাঁরা উইকেটের চরিত্রেই বুঝতে পারেননি। তবে আশা করছেন আগামী দুই একদিনের মাঝে দল ভালো কিছু করতে পারবে।

পকনাল বলেন,’‘অনেক কিছু শিখলাম। খুবই চ্যালেঞ্জিং ছিল। বাংলাদেশ দলটাও অনেক ভালো খেলছে। আমরা কাল এ ব্যাপারে পরিকল্পনা শুরু করব। আরও বিস্তারিত আলোচনা করব। এরপর দেখি কি হয়। আমরা মনে হয় উইকেটের চরিত্র বুঝতে পারিনি। এতো কম রান নিয়ে খেলা চ্যালেঞ্জিং।’’

তিনি আরও বলেন,’‘আমরা খুব ভালো করছিলাম যখন ল্যাথাম ও নিকলস জুটি গড়েছিল। ওরা যেভাবে খেলেছে সেখান থেকে আমরা ইতিবাচক কিছু নিতে পারি। ব্যাটসম্যান যারা আছে তাদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। আশা করি দুই দিনের মধ্যে ভালো কিছুই করতে পারব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »