নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওভাল টেস্টের প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং ব্যার্থতার দিনে ক্যারিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন শার্দুল ঠাকুর। ৩৫ বলে ৫৭ রানের ইনিংস ইংল্যান্ডের মাটিতে টেস্টে দ্রুততম ফিফটি। যদিও তিনি মনে করেন, ব্যাট হাতে পারফর্ম করা তার জন্য চ্যালেঞ্জিং।
তার মতে ব্যাটিংয়ে অবদান রাখা চ্যালেঞ্জের কিন্তু সুযোগ পেলে চেষ্টা করেন দলের জয়ে ভূমিকা রাখতে।
নিজের ব্যাটিং প্রসঙ্গে শার্দুল বলেন,’‘ব্যাটিং করা আমার জন্য চ্যালেঞ্জিং। যখনই ব্যাটিং করি, এমন কিছু করার চেষ্টা করি যাতে দলের জয়ে ভূমিকা রাখতে পারি।’’
তিনি আরও বলেন,”অপনি বোলার বা ব্যাটসম্যান যাই হয়ে থাকেন আপনাকে দায়িত্ব নিয়েই খেলতে হবে। আপনি যখন ভারতের হয়ে খেলবেন, সুযোগ পেলে আপনার কাধে দায়িত্ব তুলে নিতে হবে।’’
তার মতে ইংল্যান্ডের কন্ডিশনে বল অতিরিক্ত সুইং করে যার ফলে সোজা ব্যাটে খেলা উচিত এবং এভাবে খেলতে পারলে এই কন্ডিশনেও রান করা সম্ভব।
এ প্রসঙ্গে তিনি বলেন,”আপনি ইংলিশ কন্ডিশনে যত বেশি সোজা ব্যাটে খেলবেন, তত বেশি রান করতে পারবেন। বল অতিরিক্ত সুইং করে তাই সোজা ব্যাটে খেলাই উত্তম। আমার কোচ আমাকে বলেছে সোজা ব্যাটে খেলতে এবং যতটা সম্ভব শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে রান তুলে নিতে।”
