নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথমবারের মত তিন ফরম্যাট অনুযায়ী ক্যাটাগরি ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন ফরম্যাটের চুক্তিতে আছেন কেবল ৫ জন ক্রিকেটার। যদিও তাদের পারিশ্রমিকে থাকছে বেশ ফারাক।
ক্রিকেটাররা কে কোন গ্রেডের বেতনের আওতায় থাকবেন তা বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আভাস দিয়েছেন, তিন ফরম্যাটে থাকা ক্রিকেটারদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হবে।
এবারও এ+ ক্যাটাগরিতে থাকছেন মুশফিক। সাথে আছেন সাকিব আল হাসান। দুইজনই প্রতি মাসে ৮ লাখ টাকারও বেশি পারিশ্রমিক পাবেন।
তিন ফরম্যাটে আছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে নবীন শরিফুল। যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার তিন ফরম্যাটের চুক্তিতে থাকলেও সর্বনিম্ন গ্রেডে (রুকি) থাকায় মাসে ২ লাখ টাকার মত পারিশ্রমিক পাবেন।
আকরাম বলেন,’‘এ+ ক্যাটাগরির যে খেলোয়াড়রা তিন ফরম্যাটেই খেলছে তারা ৮ লাখের বেশি পাবে। শরিফুলের মত নতুনরা ২ লাখের কাছাকাছি পাবে, যে মাত্র দলে ঢুকেছে এবং তিন ফরম্যাটের চুক্তিতে আছে।’’
