নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিসিবির নতুন কেন্দ্রী চুক্তিতে এসেছে খানিক রদবদল। টেস্টের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মোস্তাফিজ-রিয়াদ। টি-টুয়েন্টির কেন্দ্রীয় চুক্তিতে নাম নেই তামিমের।
জিম্বাবুয়ে সিরিজে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ,তাই এবারের টেস্টের নতুন চুক্তিতে রাখা হয়নি তাকে।তবে মোস্তাফিজের চুক্তিতে না থাকার বিষিয়টি সম্পূর্ণ ভিন্ন। বায়ো বাবলের ধকল সামলে টেস্ট খেলতে চান না মোস্তাফিজ। মুলত জৈব সুরক্ষা বলয়ের বাধ্যকতায় থাকতে থাকতে হাপিয়ে উঠেন ফিজ,
তাই এই করোনাকালীন সময়ে এই ফরম্যাট থেকে কিছুটা দূরে থাকতে চেয়েছেন মোস্তাফিজ।
মোস্তাফিজের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিয়েছে ক্রিকেট বোর্ড।আর তাই আপাতত টেস্ট ফরম্যাটের চুক্তিতে রাখা হয়নি তাকে।
এই ব্যাপারে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন:
মুস্তাফিজ এখন আপাতত টেস্ট খেলতে চাচ্ছে না।এই মুহুর্তে টেস্ট খেলার ব্যাপারে তার অনিহা আছে। মুস্তাফিজ আমাদের জানিয়েছে, যতদিন এই কোয়ারেন্টিন বা জৈব সুরক্ষাবলয় আছে, টেস্টে ওর মনোযোগ দেওয়া কঠিন হবে। তাই এখন সে টেস্ট খেলতে চাচ্ছে না। এটা আমরাও খুব ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু সে টি-টোয়েন্টি আর ওয়ানডের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই আমরা আলাপ-আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।
