আসন্ন বিশ্বকাপে সাকিবের অনুপ্রেরণা ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছে বাংলাদেশ দল। জয়ের এই ধারাবাহিকতাকেই বিশ্বকাপের আগে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডারের দাবি, টানা জয় বড় মঞ্চে দলের আত্মবিশ্বাস বাড়ানোর সঙ্গে ভালো করতেও সহায়তা করবে। যেমনটা হয়েছিল ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে। সেবার ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে অংশ নেয়ার আগে টানা জয় পেয়েছিল বাংলাদেশ।

১৪ বছর পর এবারও বিশ্বকাপের আগে তেমনই ছন্দে আছে বাংলাদেশ। ম্যাচ শেষে সাকিব বলেন,”সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা জয় পেয়েছি। বিশ্বকাপে যাওয়ার আগে এটা আমাদের জন্য খুবই ভালো। আমার মনে আছে ২০০৭ বিশ্বকাপে যখন ভালো করেছি তার আগে অনেকগুলো ম্যাচ জিতেছিলাম টানা। সেটা ওয়ানডেতে। ওইটা আমাদেরকে সহায়তা করেছিল ২০০৭ এর বিশ্বকাপে ভালো করতে। আমার মনে হয় এই জয়গুলো দলের আত্মবিশ্বাস ভালো অবস্থাতে নিয়ে যাবে। যেখানে আমরা বিশ্বকাপে গিয়ে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »