চুক্তি থেকে বাদ মিঠুন, নতুন মুখ ‘৬

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন আগের চুক্তিতে থাকা কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মিঠুন।এছাড়া ৬ জন নতুন ক্রিকেটার জায়গা পেয়েছেন নতুন চুক্তিতে।

গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) বোর্ড সভায় অনুমোদনের পর কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি। ঘোষিত চুক্তির তালিকা চলতি বছরের মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কার্যকর হবে।

এবারের চুক্তিতে জায়গা হয়নি আগের চুক্তিতে থাকা আলোচিত ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের। এ বছর লাল ও সাদা বলের বদলে তিন ফরম্যাটের তিন ক্যাটাগরিতে রেখে খেলোয়াড়দের তালিকা করা হয়েছে। মিঠুন নেই কোনো ফরম্যাটেই।

চুক্তিতে প্রথমবারের মত জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও সাইফ হাসান।

গত চুক্তিতে না থাকা সাকিব আল হাসান, সাদমান ইসলাম ও তাসকিন আহমেদ এবারের চুক্তিতে ফিরেছেন।

চুক্তি থেকে বাদ পড়লেন যারা : মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান।

নতুন করে চুক্তিতে যারা : শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান ও শরিফুল ইসলাম।

চুক্তিতে ফিরেছেন যারা : সাকিব আল হাসান, সাদমান ইসলাম, তাসকিন আহমেদ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »