নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশিষ্ট ক্রিকেট কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকদিন যাবত তিনি কাশিতে ভুগছিলেন। এরপর দ্রতু কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়াই গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হন তিনি।
বুধবার দুপুর থেকে জালাল আহমেদ চৌধুরীর বাসায় ছিলেন তার দীর্ঘদিনের শিষ্য সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। গুরুর হাসপাতালে ভর্তি ও শারীরিক অবস্থা সম্পর্কে সাবেক ক্রিকেটার ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘স্যারের ক্রমাগত কাশি হচ্ছিল। কথা বলতে সমস্যা হচ্ছিল। স্যার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। আজ একটি মেডিকেল রিপোর্ট আসার পর চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
