নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ের দিনে র্যাঙ্কিয়ে উন্নতি হয়েছে টাইগারদের।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ আর তাতেই ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সাতে উঠে এসেছে টাইগাররা।
টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে টপকে সেরা পাঁচে ওঠে আসারও সুযোগ রয়েছে বাংলাদেশের। নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে ১৪।
