৬ বছর পর টেস্টের এক নম্বরে রুট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টেস্ট ক্রিকেটে চলতি বছরে স্বপ্নের মতো একটি বছর পার করছেন জো রুট। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকেই ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন ইংল্যান্ডের এই অধিনায়ক। সর্বশেষ তিন টেস্টেই সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

প্রথম দুই টেস্টের পর পাঁচ থেকে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছিলেন ইংল্যান্ডের এই অধিনায়ক। এবার কেন উইলিয়ামসনকে টপকে শীর্ষস্থান দখল করেছেন তিনি। এতে করে দীর্ঘ ৬ বছর পর টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন রুট।

গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) নতুন করে টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে উইলিয়ামসনের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে থেকে তালিকার শীর্ষস্থান দখল করেছেন রুট। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কিউইদের অধিনায়কের ৯০১ পয়েন্টের বিপরীতে রুটের অর্জন ৯১৬ পয়েন্ট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »