বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বহুল আলোচিত ও প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। আজ বুধবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়েছেন ২৪ জন ক্রিকেটার। এই চুক্তি চলতি বছরের মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কার্যকর হবে।

প্রথমবারের মতো শরিফুল ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারি চুক্তিতে জায়গা পেয়েছেন। এর মধ্যে শরিফুল আছেন তিন ফরম্যাটেই। শামীম শুধু টি-টোয়েন্টিতে। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম তিন ফরম্যাটের চুক্তিতেই আছেন। এছাড়া লিটন দাস ও তাসকিন আহমেদ আছেন তিন ফরম্যাটের চুক্তিতে। তামিম ইকবাল টি-টোয়েন্টি ও মাহমুদউল্লাহ রিয়াদ টেস্টের চুক্তিতে নেই।

একনজরে কেন্দ্রীয় চুক্তির তালিকা

টেস্ট : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরী রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

ওয়ানডে : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব।

টি-টোয়েন্টি : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »