নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এ বছরের মে-ডিসেম্বর পর্যন্ত ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করেছে বিসিবি।
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল, আর তাই বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায় রাখা হয়নি তামিমকে। মুলত তামিম কবে নাগাদ এই ফরম্যাটে ফিরে আসেন এই ব্যাপারে স্পর্শ কোন ধারনা নেই বিসিবির।তাই আপাতত আগামী ডিসেম্বর পর্যন্ত এই চুক্তিতে তামিমকে রাখেনি বোর্ড।
আজ (বুধবার) বিসিবির বোর্ড সভায় আগামী মে-ডিসেম্বর মাসের নতুন কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে আলোচনা হলে এই ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয় বোর্ড। বোর্ড সভা শেষে এই ব্যাপারে গণমাধ্যমকে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন: নতুন এই কেন্দ্রীয় চুক্তিটি চলতি বছরের মে থেকে ডিসেম্বর অব্দী স্থায়ী হবে।
তামিম যেহেতু আপাতত এই ফরম্যাটের বাইরে, তাই তামিমকে এই চুক্তিতে রাখার কোন কারণ নেই। টি-টুয়েন্টির এই নতুন চুক্তিতে তামিম নেই, বাকী সব গুলো ফরম্যাটের চুক্তিতে তামিমের অবস্থান ঠিক আছে।
বিসিবির সভাপতি আরো জানান, যদি কোন ক্রিকেটার আবার ফিরে তাহলে তাকে আবারো এই চুক্তিতে যুক্ত করা হবে। তামিম যদি আবারো এই ফরম্যাটে ফিরে আসে তাহলে তাকে সাথে সাথে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে।
