ব্যর্থতার পরেও অধিনায়কের আস্থা নাইম-সৌম্যে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নাঈম, সৌম্য ব্যাট হাতে তেমন সফল না হলেও তাঁদের উপরই আস্থা রাখতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিগত সিরিজে তারা ব্যার্থ হলেও তা নিয়ে চিন্তিতি নন অধিনায়ক।

ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাহিরে ছিলেন দলের নিয়মিত ওপেনার লিটন দাস। অন্যদিকে চোটের কারণে দলের বাহিরে ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। এই দু’জনের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে নিয়মিত সুযোগ পেয়েছেন সৌম্য ও নাঈম। যদিও ব্যাট হাতে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তাঁরা। এদিকে নিউজিল্যান্ড সিরিজের দলে ফিরেছেন লিটন।

লিটনের দলে ফেরায় বাকিদের মধ্যেও ভাল কিছু করার প্রতিযোগিতা থাকবে। অধিনায়ক হিসেবে ওপেনারদের মধ্যে এমন স্বাস্থ্যকর প্রতিযোগিতা বেশ উপভোগই করার কথা মাহমুদউল্লাহর। সংবাদ সম্মলনে সেটিই জানালেন তিনি। তাঁদের এই প্রতিযোগিতা ইতিবাচক হিসেবেই দেখছে বলে জানান তিনি।

তিনি বলেন, লিটন আমাদের আউটস্ট্যান্ডিং ওপেনার, সৌম্য দারুন ফর্মে আছে এই বছরে। নাঈম আমাদের দলের টপ র‍্যাঙ্কিংয়ের ব্যাটসম্যান। শেখ মেহেদীও ভালো অপশন ওপেনিংয়ে। এগুলো নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। তারা খুব ভালো ছন্দে আছে। আমাদের নিশ্চিত করতে হবে যারা সুযোগ পায় তারা যেন দলের জন্য কন্ট্রিবিউট করে। আমরা যেন ইতিবাচক মানসিকতা দেখাতে পারি।

তিনি আরও বলেন, “এই মুহুর্তে সবাই ফোকাস। এই মুহুর্তে যে জিনিসটা খুব ভালো আমাদের মধ্যে পজেটিভ কম্পিটিশন রয়েছে। সবাই এটা দারুন ভাবে উপভোগ করছে।”

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার লড়াই শুরু হচ্ছে আগামীকাল। সিরিজের পাঁচটি ম্যাচই অনুষ্ঠিত হবে একই ভেন্যু, মিরপুরে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »