নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের মায়া কাটিয়ে সবধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস মিসাইল ডেইল স্টেইন। আজ আনুষ্ঠানিক ভাবে নিজের ক্রিকেট অধ্যায়ের সমাপ্তিরেখা টানেন এই প্রোটিয়া ক্রিকেটার।
স্টেইনের বিদায়ে ব্যাপক সোরগোল পড়েছে ক্রিকেটাঙ্গনে।লিজেন্ডারি ক্রিকেটার থেকে শুরু করে, সাবেক ও বর্তমান সময়ের তারকা ক্রিকেটাররা স্টেইনকে নিয়ে নিজেদের বিদায়ী বার্তা প্রেরণ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
স্টেইনের দীর্ঘদিনের সতীর্থ ও সবচেয়ে কাছের বন্ধু এবিডি ভিলিয়ার্স প্রিয় বন্ধুকে বিদায়ী বার্তা পাঠিয়ে বলেনঃ মহান ক্রিকেটার, মহান মানুষ, চমৎকার স্মৃতি! বিদায় বলার জন্য তুমি দারুণ একটা গান বেছে নিয়েছ, ভাই আমার। চিরদিনের জন্যই কিংবদন্তি।
- সাবেক ইংলিশ ক্রিকেটার ম্যাট প্রাওর স্টেইনকে উদ্দেশ্য করে বলেনঃ অসাধারণ এক প্রতিযোগী, অবিশ্বাস্য বোলার, মহান মানুষ। গৌরবান্বিত ক্যারিয়ারের জন্য অভিনন্দন এবং সামনের দিনের জন্য শুভকামনা।
ভারতীয় সাবেক ওপেনার বিরেন্দার শেওয়াগ বলেন:ভালোভাবে এগিয়ে যাও, মহান মানুষ। তুমি ছিলেন আগুন। ক্রিকেটে দেখা অন্যতম সেরা এখন খেলোয়াড়।
সাবেক অজি ক্রিকেটার রায়ান হ্যারিস নিজের বক্তব্যে প্রশংসায় ভাসিয়েছেন এই লিজেন্ডকে। স্টেইনকে উদ্দেশ্য করে হ্যারিস বলেনঃ অসাধারণ এক ক্যারিয়ার! অভিনন্দন ডেল। তোমার খেলা দেখা, তোমার বিপক্ষে খেলা অনেক ভালো লাগতো। শীর্ষ পর্যায়ে যেকোনো কন্ডিশনে ফাস্ট বোলিংকে অনন্য উচ্চতায় নিয়ে গেছো তুমি। কিংবদন্তি ও মহান ক্রিকেটার একজন। জীবন উপভোগ করো।”
অজি গতি তারকা প্যাট কামিন্স নিজের বক্তব্যে ভুয়াসি প্রশংসায় ভাসিয়ে স্টেইনকে বার্তা পাঠিয়ে বলেন:চমকপ্রদ ক্যারিয়ারের জন্য অভিনন্দন। ২০ বছরে বিশ্বকে অনুসরণ করার মতো ফাস্ট বোলারের উদাহরণ দিয়েছেন। দেখার মতো এমন প্রতিযোগী আর কোথাও নেই। অবসর উপভোগ করুন। সবসময় শুভকামনা।
সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না বলেনঃ
শুভকামনা ভাই। সামনের দিনের জন্যও শুভেচ্ছা রইলো।”
ভারতের বর্তমান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বলেনঃ সবসময়ই আমার প্রিয় ক্রিকেটার। শুভকামনা রইলো, লিজেন্ড।”
স্টেইনের দক্ষিন আফ্রিকান সতীর্থ অ্যানরিখ নরকিয়া বলেনঃডেল স্টেইনকে কেবল দেখেই অনেক কিছু শিখেছি। কিংবদন্তি একজন! শুভকামনা রইলো।”
উল্লেখ্য, ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তিরেখা টেনে আজ সব ধরনের ক্রিকেট থেকে নিজের বিদায় নেওয়ার কথা জানান স্টেইন। ২০০৪ সালের ১৭ই ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় এই গতি তারকার।১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের জন্মভূমি দক্ষিন আফ্রিকার হয়ে ২৬৫ আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬৯৯ উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে অজিদের বিপক্ষে নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন স্টেইন।
