নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
দুই বছর আগে ২০১৯ সালেই অবসর নিয়েছিলেন টেস্ট থেকে। ইচ্ছে ছিল, সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাবেন। তবে সেটাও আর বেশি দিন চালিয়ে যেতে পারলেন না তিনি।
