আইপিএল খেলতে ছাড়পত্র পাচ্ছেন সাকিব-মোস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে আবারো মাঠে গড়াবে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকী অংশ। আইপিএলের এবারের আসরে খেলছেন দুজন বাংলাদেশী ক্রিকেটার।কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব, আর রাজস্থান রয়েলসের হয়ে খেলছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের আসন্ন টি-টুয়েন্টি সিরিজ শেষ হবে আগামী ১০ সেপ্টেম্বর। কিউই সিরিজ শেষ করে আইপিএলের বাকী অংশে খেলার অনুমতির জন্য ইতিমধ্যে বিসিবির কাছে আবেদন করেছে সাকিব-মোস্তাফিজ দুজনেই। যদিও এখন অব্দি এই ব্যাপারে কোন সিদ্ধান্ত জানায়নি বোর্ড। তবে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের মন্তব্যে বুঝা গেছে, এই ব্যাপারে ইতিবাচক বিসিবি।

সাকিব-মোস্তাফিজের আইপিএল খেলার ছাড়পত্র দেওয়ার ব্যাপারে গণমাধ্যমকে আকরাম খান জানান,” আইপিএলে খেলতে যাওয়ার অনুমতি চেয়ে সাকিব-মোস্তাফিজ দুজনেই আবেদন করেছে। যদিও এই ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। আমাদের পরবর্তী বোর্ড সভায় আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিবো। তবে তাদের এনওসি দেওয়ার ব্যাপারে আমরা ইতিবাচক।আইপিএল অনেক উঁচু মানের টুর্নামেন্ট। ওই কন্ডিশনে টি ২০ বিশ্বকাপও হবে। সেখানে তারা যদি ভালো পারফর্ম করতে পারে সেটা আমাদের জন্য ভালো হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »